🔱 শ্রীশ্রী সত্যনারায়ণ-এর পাঁচালী |Sri Sri Satyanarayan Panchali | Devotional Song | SriSriRamThaku

YouTube Channel

🔱 অলৌকিক কৃপা! শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদে দৃষ্টিহীন বৃদ্ধ ফিরে পেলেন দৃষ্টি! 🙏✨

 🔱 অলৌকিক কৃপা! শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদে দৃষ্টিহীন বৃদ্ধ ফিরে পেলেন দৃষ্টি! 🙏✨

 📜 "ঠাকুর প্রসঙ্গ 🌺 আজকের কাহিনিতে শোনাবো শ্রী শ্রী রাম ঠাকুরের এক অলৌকিক কৃপা-লীলার কথা। কীভাবে তাঁর স্পর্শে এক দৃষ্টিহীন বৃদ্ধ ফিরে পেলেন দৃষ্টি! শুনুন এক অবিশ্বাস্য সত্য ঘটনা! 🙏✨"

 

ঠাকুর প্রসঙ্গ🌺🌹🌼🏵️ ঠাকুরের একটি অলৌকিক ঘটনা, তখন কৈবল্যধামের দ্বিতীয় মোহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায় নিজের গ্রামের বাড়িতে থাকতেন। তখন তিনি ছিলেন সংসারী, জৈনক্য নিকট এক আত্মীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন।
 
 একদিন সেই দৃষ্টিহীন বৃদ্ধ পুত্রদের প্রচেষ্টায় নতুন নির্মিত বাড়িতে বাস করছেন । ছেলেরা যে নতুন বাড়ি করল, তা দেখতে কেমন, কোথায় কি হলো, তিনি একেবারেই দেখতে পাচ্ছেন না, এটা নিয়ে তার মধ্যে বেদনা, এবং দুঃখ। তাই একদিন শ্যামাচরণ চক্রবর্তী তার বাড়িতে এলে তাকে বললেন, তুই তোর ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর কে বল যার এমন অসীম ক্ষমতা তিনি আমাকে একটু করুণা করুক। 
 
আমি আর কিছুই চাই না, ছেলেদের তৈরি বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। শ্যামাচরণ চক্রবর্তী ও ও তার অনুরোধ শ্রী শ্রী রাম ঠাকুর কে জানালেন। ঠাকুর সব শুনলেন কিন্তু তিনি হ্যাঁ বা না কিছুই বললেন না। 
 
একদিন দুপুরবেলা ওই অন্ধ লোক তার প্রশস্ত বারান্দায় বসে একাকী তামাক সেবন করছে। তার মনে হল কে যেন বলছে, শ্যাম আপনাকে আমার সঙ্গে দেখা করতে বলছে। বৃদ্ধ বললেন, কোন শ্যাম? উত্তর---- আপনার আত্মীয় ছয় গ্রামের শ্যামাচরণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ --- বৃদ্ধ আগন্তক কে চিনতে না পারায় প্রশ্ন করলেন কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না তুমি কে? কি প্রয়োজন এখানে আসার? ঠাকুর --- আমার নাম রাম। শ্যাম আমাকে অনেকদিন আগেই আপনার কথা কইছে। 
 বৃদ্ধ লোক --- রাম, কোন রাম? তুমি কি ওই রাম সাধু? ঠাকুর --হ্যাঁ, আমার নাম রামচন্দ্র চক্রবর্তী। কার্তিকপুরের ডিঙ্গা মানিক আমার বাড়ি। বৃদ্ধ লোক এই কথা শুনা মাত্রই আসেন আসেন... ঠাকুর তখন এই বৃদ্ধটির হাত ধরে বললেন আপনার বাড়ি খানা একটু ঘুরে দেখি। শ্রী শ্রী রাম ঠাকুরের স্পর্শে এক অলৌকিক ঘটনা দেখা গেল যে বৃদ্ধ দীর্ঘ কাল অন্ধ ছিলেন, তিনি দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং রাম ঠাকুর আনন্দের তুফান উঠল তার বুক জুড়ে। শ্রী শ্রী রামঠাকুর বৃদ্ধটিকে হাত ধরে ধরে অনেকক্ষণ সময় ধরে সাড়া বাড়ি ঘুরে ঘুরে দেখালেন।
 বৃদ্ধ ঘুরে ঘুরে পুরো বাড়িটাই দেখলেন। ঠাকুরের কৃপা অসীম দয়াল গুরু জয় রাম জয় গোবিন্দ

🌿 "শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপা অপরিসীম! যদি এই অলৌকিক ঘটনার কথা আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক কাহিনি শুনতে! 🙏🔔 জয় রাম! জয় গোবিন্দ! 🌺"


📌 Hashtags:
#শ্রীরামঠাকুর #ঠাকুরপ্রসঙ্গ #অলৌকিকঘটনা #দেবত্ব #SpiritualStory #HinduSpirituality #RamThakur #Bhakti #SantGuru #Miracle #BengaliKirtan #Kirtan #SanatanDharma #Kripa #GuruKripa

🔑 Keywords:
শ্রী শ্রী রাম ঠাকুর, ঠাকুর প্রসঙ্গ, অলৌকিক ঘটনা, ঠাকুরের কৃপা, দৃষ্টিহীন ফিরে পেল দৃষ্টি, গুরু কৃপা, আধ্যাত্মিক কাহিনি, ঠাকুরের লীলা, হিন্দু ধর্ম, বাংলা কীর্তন, ঠাকুরের অলৌকিক শক্তি, রাম ঠাকুরের আশীর্বাদ, গুরুজির কৃপা, অলৌকিক চমৎকার, ভক্তি, সনাতন ধর্ম, বাংলা আধ্যাত্মিক গল্প


🔱 অলৌকিক কৃপা! শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদে দৃষ্টিহীন বৃদ্ধ ফিরে পেলেন দৃষ্টি! 🙏✨ 🔱 অলৌকিক কৃপা! শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদে দৃষ্টিহীন বৃদ্ধ ফিরে পেলেন দৃষ্টি! 🙏✨ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on January 31, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.