🔱 স্বর্গীয়া যশোদা দেবীর গৃহে চূড়ামণি-যোগ: এক অলৌকিক ঘটনা 🔱
📜 ভিডিও বিবরণ:
চূড়ামণি যোগের এক অলৌকিক ঘটনার কথা আজ আপনাদের সামনে তুলে ধরছি। বহু বছর পরে অনুষ্ঠিত চূড়ামণি যোগে অসংখ্য পূণ্যার্থী পাটনা এসেছিলেন গঙ্গাস্নানের জন্য। কিন্তু ঠাকুর মহাশয়ের একটি সাবধান-বাণী বদলে দিল যশোদাদেবীর ভাগ্য! ভয়ানক দুর্ঘটনার হাত থেকে কীভাবে রক্ষা পেলেন তিনি? কী ঘটেছিল সেই দিনে? দেখুন সম্পূর্ণ ভিডিওটি এবং জানুন এক অবিশ্বাস্য কাহিনি!
-ঃস্বর্গীয়া যশোদা দেবীর গৃহে চূড়ামণি-যোগঃ- চূড়ামণি যোগ এসেছে,বহু বছর বাদে।আজ থেকে প্রায় অর্ধ-শতাব্দী পূর্বের চূড়ামণি যোগের সময়ের কথা। বহু দূরদূরান্ত থেকে অগণিত পূণ্যার্থী নরনারীর আগমন হচ্ছে পাটনা শহরে। অনেক বছর পরে আসা এই যোগে জাহ্নবী জলে স্নানের পূণ্য পিপাসা নিয়ে প্রতিদিন আরও অনেকে আসছেন।
শহরে ভীড় বাড়ছে।সকলেরই লক্ষ্য সেই পূণ্য দিনটি। দোষনিধি কলিকাল।কালের কুটিলগতি রুদ্ধ হয় না।অন্যায়ের বন্যায় পৃথিবীর প্লাবন অবশ্যম্ভাবী। পূণ্যব্রতে সদাজাগ্রত সে ভারতবর্ষ যে আর নেই তা অনস্বীকার্য। যোগেযোগে এই নিদারুণ দুঃখরাতেও অসংখ্য নরনারী যে আর ঘুমন্ত থাকেন না,উৎসাহ উদ্দীপনায় যে তারা দুস্তর পথ অতিক্রম করেন অক্ষম অসুস্থ দেহ নিয়ে তা শুধু ঈশ্বর স্মরণ করে।ঘোর অমানিশার রাতেও আশার উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠে।
তপঃক্লিষ্ট বহু সাধকের অস্থি এই ভারতভূমির স্তরে স্তরে বিরাজমান।অজস্র সতীর শোণিত এই ভারতে ধূলিকণায় মিশ্রিত।সেজন্যই বোধ করি কলির করাল গ্রাস এখনো সর্বতোভাবে ধর্ম চেতনা নাশ করে উঠতে পারে নি।ভারতের শাশ্বত আত্মা চির অমর। যুগে যুগে সে আত্মা অমৃত-কুম্ভের সন্ধানী। ঠাকুরমহাশয় পাটনায় এসেছেন,উঠেছেন যশোদাদেবীর বাসভবনে। যশোদাদেবীর আনন্দ আর ধরে না,এতদিন বাদে চূড়ামণি যোগ স্নান। আর আজকেই ঠাকুরমহাশয়ের শুভ আগমন, এ যে মণিকাঞ্চন সংযোগ।
তিনি মনে মনে স্থির করেছিলেন যে যোগ-স্নানে যাবার আগে একবার ঠাকুরমহাশয়কে প্রণাম করবেন।আর গঙ্গাস্নান সেরে এসে পুনর্বার করবেন ঠাকুরমহাশয়ের চরণে প্রণাম।চূড়ামণি-যোগে জাহ্নবী জলে স্নান।আগে ও পরে ঠাকুরমহাশয়ের রাতুল চরণে প্রণাম করতে পারবেন এমন সৌভাগ্য নিয়ে সুদিন ইতিপূর্বে আর কোনদিনও আসেনি।
যোগস্নানের দিন সকাল বেলা যশোদাদেবী ঠাকুরমহাশয়কে জানালেন তিনি ঐ সময় থেকে ঐ সময় পর্যন্ত বাড়িতে থাকবেন না।চূড়ামণিযোগে স্নান করতে যাবেন।এমনি তো ঠাকুরমহাশয়ের কোন প্রয়োজন থাকে না।যদি থাকে তাহলে তিনি এখন বলুন যাতে তার ব্যবস্থা তিনি করে যেতে পারেন।তাঁর কোন দরকার নেই বলে ঠাকুরমহাশয় জানালেন।
যশোদাদেবীকে জানালেন যে যোগস্নানে গেলে বিপদের সম্ভাবনা,সুতরাং তিনি যেন না যান। হাসিভরা মুখ মুহুর্তের মধ্যে শুকিয়ে গেল যশোদাদেবীর।নানাস্থান থেকে,গ্রাম-গ্রামান্তর থেকে সহস্র সহস্র নরনারী এসেছেন এই যোগস্নান উপলক্ষ্যে,আর তার বাড়ির কাছে গঙ্গা,মাঝে মাঝে তিনি গঙ্গাস্নান করেন।কিন্তু বহুদিন পরে আসা এই চূড়ামণিযোগে পূণ্য স্নান থেকে তিনি হবেন বঞ্চিত! অন্তরে আগুন জ্বলছিল তার কিন্তু ঠাকুরমহাশয়ের সাবধান-বাণী ঠেলে ফেলার দুঃসাহস বা স্পর্দ্ধা তার ছিল না।
বিপদ-আপদ ঘরে বসেও তো হতে পারে,গঙ্গাবক্ষে যদি শেষ নিঃশ্বাস পড়ে সে মরণ যে জীবনের চেয়ে দুর্লভ।মলিন মুখে যশোদাদেবী ঠাকুরমহাশয়ের দিকে তাকিয়েছিলেন তাকে আশ্বস্ত করে ঠাকুরমহাশয় বললেন নাম করতে।নামই সর্ব তীর্থের সার,নামেই স্নান হয়। ক্ষুব্ধ মন নিয়ে যশোদাদেবী আপন ঘরে এলেন।একখানা আসন পেতে ক্ষুন্ন মনে নাম করতে লাগলেন।গঙ্গার তীর থেকে ভেসে আসছে কাঁসর-ঘন্টার শব্দ,লক্ষ কন্ঠের কোলাহল ও হর্ষধ্বনি।
চূড়ামণি-যোগ স্নানের সময় আরম্ভ হয়েছে। কতক্ষণ তিনি নাম করতে পেরেছিলেন,তার ঠিক স্মরণ নেই।সহসা কলরব যেন আর্তনাদ হয়ে ফেটে পড়ল।অজস্র মানুষের আর্তনাদে আকাশ, বাতাস মুখরিত হয়ে উঠল।কিছুক্ষণ পরেই লোকজনের আরম্ভ হলো ছুটোছুটি,এবাড়ী,ওবাড়ী, সব বাড়ির দরজা, জানালা খুলে পথচারীকে সব লোকের একই প্রশ্ন,কী হয়েছে? কী হলো, দাঁড়িয়ে থেকে কোন পথচারীর উত্তর দেওয়ার অবকাশ ছিল না। চলতে চলতেই যা বলল তা অতি ভয়ঙ্কর।
আসন ছেড়ে উঠলেন যশোদাদেবী।বাতাসে বাতাসে ভেসে আসছে করুণ আর্তনাদ।সেই হাহাকার ধ্বনি এখনো বিরাম-বিহীন।পরিচিত দু'একজনকে যশোদাদেবী জিজ্ঞাসা করলেন।ঠিক কী হয়েছে তা বুঝতে পারলেন না।শুনতে পেলেন বহু সহস্র লোক মারা গেছে।তিনি ত্রস্তপদে নিচে নেমে এলেন। দারোয়ান ও দু'টি ভৃত্যকে দুর্ঘটনা কী ঘটেছে তা দেখে এসে তাকে জানাতে বললেন।
কম্পিত ও শঙ্কিত বক্ষে ওপরে উঠে এসে একটু দূর থেকে ঠাকুরমহাশয়কে দেখলেন।চারিদিকে হট্টগোল,হাহাকার ধ্বনি, উল্লাস-মুখর গঙ্গাতীর এখন ত্রাসে ভরা,শুধু ঠাকুরমহাশয় বসে আছেন স্থির অকম্প দীপশিখার মত। দারোয়ান ও ভৃত্যদ্বয় অনেক পরে ফিরে এল,যা খবর তারা এনেছে তা অতি ভয়ঙ্কর।জানা গেল নদীর ওপর সাময়িক সেতু ভেঙ্গে পড়ায় বহু সহস্র নরনারীর সলিল সমাধি হয়েছে,এবং পৃষ্ঠ হয়ে অনেকের জীবনাবসান ঘটেছে।
সংবাদ শুনে ক্রন্দনে ভেঙ্গে পড়লেন মমতাময়ী যশোদাদেবী। আঁচলে চোখ মুছতে মুছতে ঠাকুরমহাশয়ের চরণে লুটিয়ে পড়ে জানালেন, "বাবা,আপনি ঠিকই বলেছিলেন। স্নানে গেলে বিপদ হতে পারে।এখন যে শুনছি হাজার হাজার লোক মারা গিয়েছে,তাদের আপনজনেরা কী করে এই দুঃসহ শোক সহ্য করবে? সারা শহরে শ্মশানের আর্তনাদ।
বাবা,আপনি নিষেধ করেছিলেন তাই আমি রক্ষা পেয়েছি,না হলে এতক্ষণে আমিও থাকতাম হয় হাসপাতালে না হয় আমার চিতাশয্যা প্রস্তুত হতো", বলে যশোদাদেবী অঝোরে কাঁদতে লাগলেন। যার যাবার সময় হয়েছে তিনি গিয়েছেন ঐ জন্য দুঃখ করা বৃথা।সময়মত সকলেই চলে যান,আবার সময় হলে ফিরে আসেন-জগতে ইহাই নিয়ম। এই বলে ঠাকুরমহাশয় যশোদাদেবীকে প্রবোধ দিলেন।আস্তে আস্তে ঠাকুরমহাশয়ের চরণ থেকে মাথা তুললেন যশোদাদেবী।
সবিস্ময়ে অনুভব করলেন তার কপালের কাছে চুলগুলি অসম্ভব রকম ভিজে এবং দেখলেন ঠাকুরমহাশয়ের চরণযুগলও জলে ভরা।বিছানার যে অংশে তাঁর চরণযুগল রেখেছিলেন সে স্থানটিও সম্পুর্ণরুপে সিক্ত।
এত জল কোথা থেকে এল? এতো তার দু'নয়নের জল নয়।তাতে তো তার মাথা,ঠাকুরমহাশয়ের চরণ দু'খানি, ও বিছানা কোন ক্রমেই এতো ভিজতে পারে না।বিস্ফারিত নয়নে তাই তিনি ভাবছিলেন তবে কী? এবার আবার ঠাকুরমহাশয়ের ধৌত চরণ-কমলে আকুল হয়ে লুটিয়ে পড়লেন যশোদারাণী।
জয় রাম। জয় গোবিন্দ।।
ভিডিও স্ক্রিপ্ট:
🎬 [ইন্ট্রো]
(🔔 ভিডিও শুরু হবে ধীর লয়ে বাজতে থাকা কাঁসর ও ঘণ্টার শব্দের মাধ্যমে। পটভূমিতে গঙ্গার দৃশ্য ও পূণ্যার্থীদের ভিড় দেখানো হবে।)
📜 বক্তার কণ্ঠ:
“স্বর্গীয়া যশোদা দেবীর গৃহে চূড়ামণি যোগের এক অলৌকিক ঘটনা আজ আমরা জানব। কীভাবে এক সতর্কবাণী বদলে দিল এক নারীর জীবন? কী ঘটেছিল সেই পূণ্যযোগের দিনে?”
🎶 [সংগীত] – ধীরে ধীরে মিউজিক ফেড ইন হবে, ভক্তিমূলক আবহ বজায় থাকবে।
🌿 ধন্যবাদ! ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন!"
📖 মূল ঘটনা:
📌 [দৃশ্য: ঠাকুর মহাশয় যশোদাদেবীকে সতর্ক করছেন]
📜 বক্তার কণ্ঠ:
"যশোদাদেবী গঙ্গাস্নানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠাকুর মহাশয় বললেন—'যাবেন না! বিপদের সম্ভাবনা আছে!' কিন্তু কেন? সেই সময় তিনি বুঝতে পারেননি।"
📌 [দৃশ্য: যশোদাদেবী ঘরে বসে নামস্মরণ করছেন]
📜 বক্তার কণ্ঠ:
"ক্ষুব্ধ মনে যশোদাদেবী নামস্মরণ করতে থাকলেন, আর তখনই এক ভয়ানক ঘটনা ঘটে গেল। কাঁসর-ঘণ্টার শব্দ আনন্দের বদলে পরিণত হলো আর্তনাদে।"
📌 [দৃশ্য: সেতু ভেঙে পড়ছে, মানুষ আতঙ্কিত]
📜 বক্তার কণ্ঠ:
"সেতু ভেঙে বহু সহস্র পূণ্যার্থী গঙ্গার জলে ডুবে গেলেন! চারিদিকে শোকের মাতম। কিন্তু যশোদাদেবী বেঁচে গেলেন ঠাকুর মহাশয়ের আশীর্বাদে।"
📌 [দৃশ্য: যশোদাদেবী ঠাকুর মহাশয়ের চরণে লুটিয়ে পড়ছেন]
📜 বক্তার কণ্ঠ:
"তিনি বললেন—'বাবা, আপনি না বললে আমি আজ আর থাকতাম না!' কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। ঠাকুর মহাশয়ের চরণদুটি ভিজে গিয়েছে, বিছানা জলে ভেসে যাচ্ছে! কোথা থেকে এ জল এলো? ঈশ্বরের কৃপা? মহাশয়ের করুণা?"
🎬 [এন্ডিং]
📜 বক্তার কণ্ঠ:
"এই ঘটনা আমাদের শিক্ষা দেয়—শুধু বাহ্যিক পূজো নয়, ঈশ্বরের নামই সর্বশ্রেষ্ঠ তীর্থ। নামেই মুক্তি, নামেই জয়। জয় রাম! জয় গোবিন্দ!"
🎶 [সংগীত: শান্ত ধ্বনি ও ভক্তিমূলক সংগীত]
📌 [শেষে লেখা থাকবে]:
"🌿 ধন্যবাদ! ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন!"
📢 হ্যাশট্যাগস:
#চূড়ামণিযোগ #ঠাকুরমহাশয় #ভক্তিগল্প #গঙ্গাস্নান #অলৌকিকঘটনা #SanatanDharma #BhaktiStory #হিন্দুধর্ম #জয়রাম #SriRamThakur
.jpg)
No comments: